স্থাপিতঃ ১ লা জুলাই ১৯৯৩ইং
মাধ্যমিক শিক্ষা বিস্তারের লক্ষ্য সামনে রেখে, স্থানীয় জনগন ও বিএডিসি ফার্ম প্রশাসনের যৌথ উদ্যোগে, বিপুল উৎসাহ-উদ্দীপনায়, ১৯৯৩ সালের ১ লা জুলাই নীলফামারী জেলা সদর থেকে ৩০ কিলোমিটার দুরে কোলাহলমুক্ত সবুজ বৃক্ষরাজি শোভিত ডোমার উপজেলার সোনারায় বিএডিসি ফার্ম এর পশ্চিমে,সোনারায় ইউনিয়ন পরিষদ সংলগ্ন ৩ (বিঘা) জমির উপর এক নৈসর্গিক মনোরম পরিবেশে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং সোনারায় ফার্মহাট নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় নামকরন করা হয়।
ডোমার উপজেলা সদর থেকে পশ্চিম দক্ষিনে ৬ কিলোমিটার দুরে (সোনারায়) বিএডিসি ফার্ম ,ফার্ম সংলগ্ন পশ্চিমে ফার্মহাট,সোনারায় ইউনিয়ন পরিষদ এর পশ্চিম পার্শ্বেই মেইন রোড থেকে প্রায় ২০০ মিটার দুরে অবস্থিত ।
মোট ১.২৬ একর জমির উপর চারদিকে বাউন্ডারী ঘেরা টিনসেড বিল্ডিং ০২ (দুই) টি কক্ষ সংখ্যা ১৪টি, একটি সাইকেল গ্যারেজ, ৩,২৪০ বর্গফুট একটি পুকুর এবং ৩,১০০ বর্গফুট
ষষ্ঠ,সপ্তম ও অষ্টম শ্রেণির বই,ধর্মীয় বই, উপন্য়াস ও গল্প, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক বই, কবিতার বই, মোট ২,৫১৯ খানা বই ও একটি পাঠ কক্ষ নিয়ে একটি লাইব্রেরী অছে ।
ছাত্রীদের খেলাধুলার বিভিন্ন প্রকার সামগ্রী রহিয়াছে । দক্ষ গেম টিচারের শিক্ষায় প্রতি বছর বিভিন্ন জাতীয় দিবস উয-যাপনে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ, জেলা, বিভাগীয় ও রাষ্টিয় পর্যায়ে দক্ষতার পরিচয় দিয়ে আসছে।